রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সবুজের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই:প্রশাসক সাখাওয়াত  শিগগিরই দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হবে: শিক্ষামন্ত্রী  সজল ও সাহেদে’র নেতৃত্বে ঢাকা জিয়া উদ্যানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নজরকাড়া শোডাউন   বন্দরে এক যুবতী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জ লেকে গোসলে নেমে পানিতে ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু  ফতুল্লায় নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল; ২৭ জনের নাম উল্লেখ করে মামলা,গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা সহ ২ জন গ্রেপ্তার  “মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের দোয়া ও তোবারক বিতরণ  সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

সোনারগাঁয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা সহ ২ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) অভিযান চালিয়ে জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ (৪০) ও শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামী ও সন্তানদের নিয়ে সিরাব এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত ১০ জুন বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় অভিযুক্তরা তার মুখ চেপে ধরে সন্তানদের ভয়ভীতি দেখিয়ে পাশের একটি চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যায়।

অভিযোগে বলা হয়, সেখানে ওই নারীর হাত ও মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করলে তিনি বাসায় ফিরে যান। সন্ধ্যায় তার স্বামী বাড়িতে এলে পুরো বিষয়টি তাকে জানান। পরবর্তীতে ভুক্তভোগী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।