শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপি নেতা শরিফুল হাসান রোকনের শুভেচছা ও অভিনন্দন  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্যােগে আলোচন সভা,দোয়া ও তোবারক বিতরণ  সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার  বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় রাজিব’কে ফুলেল শুভেচছা জানালেন বিএনপি নেতা নাজমুল হক ও মিয়া চাঁন  ফতুল্লায় ভাড়া বাসা থেকে গার্মেন্টসকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় যুবদল নেতা আবুল বাসার বাদশার অভিনন্দন মাজহারুল ইসলাম জোসেফ মহানগর যুবদলের কেউ না, কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি: সাংসদ কালাম

নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপি নেতা শরিফুল হাসান রোকনের শুভেচছা ও অভিনন্দন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল হাসান রোকন এবং নাসিক ৮ ও ১০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দরা।

শুক্রবার (১২ জুন) রাতে নগরীর মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জানানো হয়। এসময় মাসুকুল ইসলাম রাজিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন শরিফুল হাসান রোকন এবং নাসিক ৮ ও ১০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দরা।

শুভেচ্ছা বিনিময়কালে শরিফুল হাসান রোকন বলেন, মাসুকুল ইসলাম রাজিব আমাদের নারায়ণগঞ্জের রাজপথের এক উজ্জ্বল নক্ষত্র এবং ত্যাগের প্রতীক। তৃণমূল থেকে উঠে আসা একজন সাহসী নেতা যখন এমন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পান, তখন সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। মাসুকুল ইসলাম রাজিবের হাত ধরে নারায়ণগঞ্জের চেহারা বদলে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। ফতুল্লা থানা যুবদল তাঁর এই নতুন অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে।

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।