শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় রাজিব’কে ফুলেল শুভেচছা জানালেন বিএনপি নেতা নাজমুল হক ও মিয়া চাঁন  ফতুল্লায় ভাড়া বাসা থেকে গার্মেন্টসকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় যুবদল নেতা আবুল বাসার বাদশার অভিনন্দন মাজহারুল ইসলাম জোসেফ মহানগর যুবদলের কেউ না, কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি: সাংসদ কালাম জিয়াউর রহমান বাংলাদেশকে মাথা উঁচু করে বিশ্বের সঙ্গে কথা বলার শিক্ষা দিয়েছেন: মাসুদুজ্জামান  নারায়ণগঞ্জে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহনে বিতর্ক উৎসব ১৫ জুন থেকে শুরু  সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ, চুন কারখানার মালিককে কারাদন্ড ও জরিমানা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শরীফ গ্রেপ্তার 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ড. তাহমিনা আখতার সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

গত মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে SIBE-NIMC প্রকল্পের আওতায় ‘Kids’ Education: Nurturing Young Minds for a Better Future in Bangladesh’ শীর্ষক কর্মশালায় নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তিনি শুভেচ্ছা জানান।

এক বিবৃতিতে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতায় সমৃদ্ধ ড. তাহমিনা আখতারের এ অর্জনে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি গর্বিত। তাঁর নেতৃত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে— এমনটাই প্রত্যাশা সবার।”

তিনি আরও বলেন, “অধ্যাপক ড. তাহমিনা আখতার একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ। তাঁর হাত ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

এ সময় ড. তাহমিনা আখতার বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী ও সংস্কৃতিবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করব। শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করছি। রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনকে ধারণ করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

উল্লেখ্য, ড. তাহমিনা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। শিক্ষা ও গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।