নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক ও নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁন।
শুক্রবার (১২ জুন) জুম্মার নামাজের পর তার নিজ বাড়িতে গিয়ে এ ফুলেল শুভেচছা জানান।এসময় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব দায়িত্ব পালনে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন এবং সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার আশা ব্যক্ত করেন ।
সৌজন্যে সাক্ষাৎ শেষে নাজমুল হক ও মিয়া চাঁন উভয়ে বলেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে তাঁর নাড়ির সম্পর্ক। উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর এই অভিষেক নারায়ণগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ এবং নারায়ণগঞ্জের ঐতিহাসিক ঐতিহ্য বজায় রেখে একটি আধুনিক স্মার্ট নগরী গড়ার ক্ষেত্রে তিনি সফল হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি বিশ্বাস করি, তাঁর যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়ণ ও আধুনিকায়নে এক নতুন দিগন্তের সূচনা করবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দেয়া অর্পিত দায়িত্ব পালনে নবাগত চেয়ারম্যান মাসুকুল ইসলাম ইসলাম রাজীব সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক ভিত্তিতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
Leave a Reply