শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় যুবদল নেতা আবুল বাসার বাদশার অভিনন্দন মাজহারুল ইসলাম জোসেফ মহানগর যুবদলের কেউ না, কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি: সাংসদ কালাম জিয়াউর রহমান বাংলাদেশকে মাথা উঁচু করে বিশ্বের সঙ্গে কথা বলার শিক্ষা দিয়েছেন: মাসুদুজ্জামান  নারায়ণগঞ্জে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহনে বিতর্ক উৎসব ১৫ জুন থেকে শুরু  সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ, চুন কারখানার মালিককে কারাদন্ড ও জরিমানা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শরীফ গ্রেপ্তার  বন্দরে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ  জালকুড়িতে ছাত্রদল-যুবদল নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাসুকুল ইসলাম রাজীব রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ,গাঁজা, ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার 

মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় যুবদল নেতা আবুল বাসার বাদশার অভিনন্দন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য আবুল বাসার বাদশা।

শুক্রবার (১২ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বার্তায় আবুল বাসার বাদশা বলেন, “মাসুকুল ইসলাম রাজীব ভাই একজন ত্যাগী ও দূরদর্শী নেতা আমাদের নাসিক ৮ নং ওয়ার্ডে গর্ব। নারায়ণগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে তাঁর নাড়ির সম্পর্ক। উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর এই অভিষেক নারায়ণগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ এবং নারায়ণগঞ্জের ঐতিহাসিক ঐতিহ্য বজায় রেখে একটি আধুনিক স্মার্ট নগরী গড়ার ক্ষেত্রে তিনি সফল হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি বিশ্বাস করি, তাঁর যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়ণ ও আধুনিকায়নে এক নতুন দিগন্তের সূচনা করবে।

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক ভিত্তিতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।