বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি: সাংসদ কালাম জিয়াউর রহমান বাংলাদেশকে মাথা উঁচু করে বিশ্বের সঙ্গে কথা বলার শিক্ষা দিয়েছেন: মাসুদুজ্জামান  নারায়ণগঞ্জে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহনে বিতর্ক উৎসব ১৫ জুন থেকে শুরু  সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ, চুন কারখানার মালিককে কারাদন্ড ও জরিমানা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শরীফ গ্রেপ্তার  বন্দরে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ  জালকুড়িতে ছাত্রদল-যুবদল নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাসুকুল ইসলাম রাজীব রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ,গাঁজা, ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার  ফতুল্লায় ৫ বছরের শিশুকে চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলা সহ ৮ জন আসামী গ্রেপ্তার 

জিয়াউর রহমান বাংলাদেশকে মাথা উঁচু করে বিশ্বের সঙ্গে কথা বলার শিক্ষা দিয়েছেন: মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের আয়োজনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা, ক্রীড়া সংগঠক ও বিসিবির পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।

প্রধান বক্তা হিসেবে মাসুদুজ্জামান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মৃত্যু স্বাভাবিক ছিল না। দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি শুধু কোনো দলীয় প্রেসিডেন্ট ছিলেন না, সাধারণ মানুষের কাছে সর্বদলীয় প্রেসিডেন্ট হয়ে উঠেছিলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে মাথা উঁচু করে বিশ্বের সঙ্গে কথা বলার শিক্ষা দিয়েছেন। তিনি পররাষ্ট্রনীতিতে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার পথ দেখিয়েছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, দেশের হোসিয়ারি ও গার্মেন্টস শিল্পের বিকাশেও জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার অর্থনৈতিক নীতির ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৫০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করছে।

রেমিট্যান্স খাত প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান একটি শক্ত ভিত্তি তৈরি করে গিয়েছিলেন। তিনি প্রায় ১৯ লাখ শ্রমিক বিদেশে পাঠানোর সুযোগ সৃষ্টি করেছিলেন। তবে ভবিষ্যতে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স আয় আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্মৃতিচারণ করে মাসুদ বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর সারা দেশের মানুষ কেঁদেছিল। সেখানে কোনো দলীয় বিভাজন ছিল না; সব শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে শোকাহত হয়েছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু। সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।