শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে মহানগর যুবদলের ব্যাপক প্রস্তুতি সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ পিবিআই আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখায় ৩ তদন্তকারী কর্মকর্তাকে আইজি ব্যাজ প্রদান জিমখানার শীর্ষ মাদক ব্যবসায়ী আলো গংদের নতুন কৌশলে ক্ষুব্ধ; ফের এলাকাবাসীর বিক্ষোভ বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ ৬ জন পলাতক আসামি গ্রেপ্তার  নগরীর জল্লারপাড় এলাকা থেকে সুইচ গিয়ার চাকুসহ দুইজন গ্রেপ্তার  আড়াইহাজারে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে শিশু মুন্নাসহ চারজন মারা গেছে  সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ঢালাই কাজের উদ্বোধন 

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে মহানগর যুবদলের ব্যাপক প্রস্তুতি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চাঁদপুর সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ১৬ মে শনিবার সকালে নারায়ণগঞ্জ হয়ে তারেক রহমানের চাঁদপুর যাত্রাকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানানো হয়েছে। ‎এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় শহরের কিল্লারপুলস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

‎‎সভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নারায়ণগঞ্জের উপর দিয়ে সফর করছে। এই সফরকে সফল ও স্মরণীয় করে তুলতে সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে হয়ে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে অভ্যর্থনা জানাতে হবে। সুতরাং মহানগর যুবদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রেখে সকাল সাড়ে সাতটার মধ্যে মৌচাক থেকে ১০তলা পর্যন্ত সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার আহ্বান তারা।

‎‎মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এডভোকেট শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, আশরাফুল ইসলাম তান্না,জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সালসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।