বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পিবিআই আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখায় ৩ তদন্তকারী কর্মকর্তাকে আইজি ব্যাজ প্রদান জিমখানার শীর্ষ মাদক ব্যবসায়ী আলো গংদের নতুন কৌশলে ক্ষুব্ধ; ফের এলাকাবাসীর বিক্ষোভ বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ ৬ জন পলাতক আসামি গ্রেপ্তার  নগরীর জল্লারপাড় এলাকা থেকে সুইচ গিয়ার চাকুসহ দুইজন গ্রেপ্তার  আড়াইহাজারে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে শিশু মুন্নাসহ চারজন মারা গেছে  সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ঢালাই কাজের উদ্বোধন  সোনারগাঁয়ে শ্বাসরোধে করে সুতা ব্যবসায়ীকে হত্যা ; পরিবারের দাবি ডাকাতের হামলা আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা আনোয়ার নিহত

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে শিশু মুন্নাসহ চারজন মারা গেছে 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে  জমা গ্যাস বিস্ফোরণে দগ্ধ সাত বছরের শিশু মুন্না মারা যাওয়ার ৩ ঘণ্টা পরেই তার বোন মুন্নিও (১০) মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। শরীরের ৩৫ শতাংশ পুড়ে যাওয়া শিশুটি রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানান এ হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। শ্বাসনালী পুড়ে শিশুটি মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর কয়েক ঘণ্টা আগে একই দিন সকাল ৯টা ৪০ মিনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় মুন্নির ছোট ভাই মুন্না (৭)। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।

তারও আগে বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় একই হাসপাতালে মারা যায় তাদের বোন কথা। সাত বছর বয়সী এ শিশুটিরও শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল।

তাদের বাবা মো. কালাম (৩৫) মারা যান গত সোমবার সকালে। তার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল।

গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন শিশু সন্তানসহ এক দম্পতি দগ্ধ হন। ফায়ার সার্ভিসের ধারণা, ওই কক্ষের তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে গ্যাস জমা হয়ে এই বিস্ফোরণ ঘটেছে।

বর্তমানে এই ঘটনায় দগ্ধ কালামের স্ত্রী সায়মা (৩২) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের পাঁচ সদস্যের মধ্যে কেবল মা-ই এখন হাসপাতালে বেঁচে আছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।