বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২২ টি পশুর হাটের ইজারা সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা মুসা গ্রেপ্তার পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী সোনারগাঁয়ে চারটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা মানবতাবিরোধী অপরাধে শামীম-অয়ন-আজমেরীসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বন্দরে অবৈধ দুইটি ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর  শহরের দেওভোগ এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  সোনারগাঁয়ে ১১০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারি গ্রেপ্তার  অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন ফতুল্লায় ফারিহা গার্মেন্টসের স্টোররুমে এজিএমে’র ঝুলন্ত লাশ উদ্ধার 

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” পেয়েছেন।

বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্ত হলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী।

গতকাল ১২ মে রাজধানীর রাজারবাগ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আইজিপি মোঃ আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তারেক আল মেহেদী কে ব্যাজ পরিয়ে দেন।

উল্লেখ্য, দেশের প্রায় দুই লাখ ২০ হাজার পুলিশ সদস্যের মধ্যে এবার মাত্র ৩৪১ জন পুলিশ সদস্য আইজিপি ব্যাজ পেয়েছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।