বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন ফতুল্লায় ফারিহা গার্মেন্টসের স্টোররুমে এজিএমে’র ঝুলন্ত লাশ উদ্ধার  বন্দরে একটি তুলোর গোডাউনে আগুন, প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি  সিদ্ধিরগঞ্জে দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসাসহ যুবককে গ্রেপ্তার   সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার সেবা গ্রহীতাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘স্নেহকুঞ্জ’ শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির কয়েক ঘন্টার ব্যবধানে ফতুল্লায় আবারো বিস্ফোরণ ;একই পরিবারের ৪ জন দগ্ধ  বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা আমরা চাই শ্রমিক ও মালিকপক্ষ নিজেরাই সমস্যার সমাধান করুক: এড.সাখাওয়াত

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকিরের কাছ থেকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করেন।

এই স্বীকৃতি কুষ্টিয়া জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের একটি উল্লেখযোগ্য নজির।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। কর্মকর্তারা জানান, এই অর্জন ভবিষ্যতে আরও কার্যকর ও জনমুখী পুলিশি সেবা প্রদানে প্রেরণা জোগাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।