, , ,
শিরোনামঃ
সিটি এলাকায় ১ লাখ ৩৯ হাজার শিশু পাবে ভিটামিন-‘এ’ ক্যাপসুল অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা: ডিসি রায়হান কবির দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয়, বিএনপি তা করবে: রাজীব রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দ্বায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা সোহেল সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার 

ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোরে ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগের হাশেমবাগ তসলিমপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার রনি কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। সে ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসমি। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার গিয়াস উদ্দিন উকিলের বাড়ির সংলগ্ন একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালিয়ে রনিকে আটক করে।  এ সময় তার হেফাজত থেকে ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের এসএস কুড়াল ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে অস্ত্রগুলো জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, রনিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।