মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শহরকে হকার, যানজট ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি মিজানুর বন্দরে ওয়ারেন্ট ও পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে: মামুন মাহমুদ ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা  ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা  মানুষের চাহিদা পূরণে রূপগঞ্জে ১০০ শয্যা হাসপাতালের দাবি এমপি দিপু ভূঁইয়ার হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ: এমপি মান্নান বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন এমপি কালাম হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প”-এর আওতায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভা আয়োজন করেছে। বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় উপস্থিত ছিলেন— ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের উপদেষ্টা, প্রকল্প পরামর্শক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

সভায় অটোমেটেড ভূমি সেবা কার্যক্রম বাস্তবায়নে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সেবা প্রাপ্তি সহজতর হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে। অটোমেশন কার্যক্রমের ফলে ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে, যা দুর্নীতি প্রতিরোধেও সহায়ক ভূমিকা রাখবে।

জেলা প্রশাসন জানায়, এ উদ্যোগের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের কার্যক্রম আরও জোরদার করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।