, , ,
শিরোনামঃ
ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে অটো-পিকআপ সংঘর্ষে ৬ জন আহত, পঙ্গু হাসপাতালে একজন সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই মুদি দোকানীর জরিমানা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিক্ষোভ চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার কৃষক দলের নেতা ফয়সাল বহিষ্কার বহিষ্কারের পরও থামছে না অভিযোগ, নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নিয়ে আলোচনা

স্ত্রীর শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় সাবেক কাউন্সিলর মতি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

স্ত্রীর শেষ বিদায়ের ক্ষণে পাশে থাকতে প্যারোলে মুক্তি পেয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মতিউর রহমান মতি। শনিবার (১ নভেম্বর) জোহরের নামাজের পর সুমিলপাড়াস্থ মোহর আলী সরদার বাজার জামে মসজিদ মাঠে মরহুমার প্রথম জানাজা নামাজে অংশ নিয়ে শেষবারের মতো স্ত্রীকে বিদায় জানান তিনি।

জানা যায়, সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির সহধর্মিণী রোকেয়া রহমান গত শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সুমিলপাড়াস্থ নিজ বাসভবনে ব্রেইন স্ট্রোক জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী ছাড়াও এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোকেয়া রহমানের মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে সুমিলপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

মরহুমাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির বাসভবনে ছুটে আসেন হাজার হাজার নারী-পুরুষ, স্থানীয় বাসিন্দা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।