, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জের নদীবন্দরগুলোতে সার ব্যবস্থাপনা জোরদারে বিশেষ সভা সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার শুভ দাস হত্যা: রিমান্ডে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা দিল নারায়ণগঞ্জ জেলা পরিষদ মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আইভীর নাম ঘোষণা ঘিরে বিতর্কে বিভা হাসান সিদ্ধিরগঞ্জে মাদক-কিশোর গ্যাংসহ অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৬ সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা হোসেন আলীর শরিরে ২২ সেলাই: সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে:নৌপরিবহন মন্ত্রী  রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২ সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০

শুভ দাস হত্যা: রিমান্ডে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার তদন্তে গ্রেফতার হওয়া আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জ।

মামলার তদন্তের ধারাবাহিকতায় এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় এজাহারভুক্ত আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার একটি দল পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রিমান্ডে থাকা আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনের দেওয়া তথ্য ও দেখানো মতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নবাব সলিমুল্লাহ রোডের রামকৃষ্ণ মিশনের প্রধান ফটকের আনুমানিক ২০ থেকে ২৫ গজ পূর্বে ফুটপাতসংলগ্ন গাছের ঝোপঝাড়ের ভেতর একটি শপিং ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা পিস্তলটির দৈর্ঘ্য আনুমানিক সাড়ে ৭ ইঞ্চি। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘MADE IN USA 7.65 MM’ লেখা রয়েছে। পিস্তলটির সঙ্গে একটি ম্যাগাজিনও সংযুক্ত ছিল।

পরবর্তীতে ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে নিয়মিত জব্দ তালিকার মাধ্যমে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন জব্দ করা হয়। এ সময় জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্ববিরোধ ও মাদক ব্যবসা-সংক্রান্ত বিরোধের জেরে শুভ চন্দ্র দাসকে হত্যার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্যও তদন্তে উঠে এসেছে বলে জানা গেছে।

এদিকে, মামলার পলাতক আসামিদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য উদঘাটনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সংশ্লিষ্ট থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

উদ্ধার করা অবৈধ আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজত বা দখলে রাখার অভিযোগে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এ) ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।