, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২ সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ অসুস্থ জেলা নাজির কামরুল ইসলামের সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের দোয়া নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা সকল প্রকার অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা জেলা প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে অভিভাবক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :‎

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৪ টি চোরাই মোবাইলসহ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
‎সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরকুঠিছাও ও প্রাইম স্টিল মিলের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন,—ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার খাড়াসার এলাকার মৃত ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার গোবরাপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।
‎মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ‎রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এম সালাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই মোবাইল ফোন সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিষয়ে সিডিএমে (ক্রিমিনাল ডেটাবেস ম্যানেজমেন্ট) অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে পূর্বের মামলার তথ্য পাওয়া গেছে।তারা পেশাদার অপরাধী চক্রের সঙ্গে জড়িত।

‎এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।