, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও বিভিন্ন দপ্তরের সীলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতার প্রশংসা করে বক্তব্য, সমালোচনায় ফতুল্লা থানার ওসি মাহবুব আলম আড়াইহাজারে সড়ক পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নারী নিহত, শিশু আহত কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স- এর শিয়রে বর্ণ সাহিত্য পত্রের ফুলেল শ্রদ্ধাঞ্জলি সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ১০ ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ফতুল্লায় ‘পেটকাটা রকি’ গ্রেপ্তার রূপগঞ্জে এনসিপির নতুন কমিটি অনুমোদন, আহ্বায়ক রাতুল ও সদস্য সচিব তারেক ইউনিট কমিটি নিয়ে ক্ষোভ, মহানগর যুবদলে সহিদুল ইসলামের একক কর্মসূচি মাকসুদের ‘নাটক’ নাকি রাজনৈতিক বিরোধ নাকি জমি-সংক্রান্ত দ্বন্দ্ব?

বুড়িগঙ্গা ও তুরাগের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণে সরকার, শিল্পখাত ও সংশ্লিষ্ট সকল অংশীজনকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি।

গতকাল (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী। সভায় BKMEA সভাপতি মোহাম্মদ হাতেম অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “পরিবেশগত প্যারামিটারগুলো সঠিকভাবে নির্ধারণ করে সবার জন্য সমানভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আমরা পরিবেশ রক্ষায় সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই এবং যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে অ্যাসোসিয়েশন কঠোর অবস্থান নেবে।”

তিনি ETP পরিচালনার ব্যয় কমাতে প্রয়োজনীয় কেমিক্যাল ও উপকরণের শুল্ক প্রত্যাহার এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশগত লাইসেন্স নবায়নে হয়রানি ও জটিলতা থেকে মুক্ত রাখার আহ্বান জানান।

সভায় BKMEA পরিচালক মিনহাজুল হকসহ সরকারি বিভিন্ন সংস্থা, শিল্প মালিক সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিবেশ সুরক্ষা ও টেকসই শিল্পায়নের লক্ষ্যে সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে BKMEA।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।