, , ,
শিরোনামঃ
আড়াইহাজারে সফর আলী কলেজ ছাত্রসংসদের নেতা পারভেজ আটক নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা শফিকুল ইসলাম দেলোয়ার ডিবি হেফাজতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাৎ, ফতুল্লায় বাবা-মেয়ে গ্রেপ্তার অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদন, ফতুল্লার ‘দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট’কে ২ লাখ টাকা জরিমানা বন্দরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, শিশুদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি আবুল কালামের সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলে পাঠ সমাপনী দিবস উদযাপন বন্দরে আমির হামজার তাফসির মাহফিলে বাধা নেই, প্রশাসনের সম্মতি সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর ব্যক্তির মৃত্যু ফতুল্লায় ডিবির অভিযানে কৃষক লীগ নেতা বাসেদ ভূঁইয়া গ্রেপ্তার সাংবাদিক আল আমিনের ওপর হামলার চেষ্টা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফতুল্লায় সাংবাদিকদের বিক্ষোভ

আড়াইহাজারে সফর আলী কলেজ ছাত্রসংসদের নেতা পারভেজ আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সফর আলী কলেজ ছাত্রসংসদের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক পারভেজ ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। তবে কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার গোপালদী পৌরসভার গোপালদী বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক পারভেজ উপজেলার বিশনন্দী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানিকপুর গ্রামের জুলহাস মেম্বারের ছেলে। তিনি সফর আলী কলেজ ছাত্রসংসদের বার্ষিকী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজের বাবা জুলহাস মেম্বার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

তবে পারভেজকে আটকের কারণ, তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না এবং এ ঘটনায় পুলিশের পরবর্তী পদক্ষেপ কী—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।