, , ,
শিরোনামঃ
আড়াইহাজারে সফর আলী কলেজ ছাত্রসংসদের নেতা পারভেজ আটক নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা শফিকুল ইসলাম দেলোয়ার ডিবি হেফাজতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাৎ, ফতুল্লায় বাবা-মেয়ে গ্রেপ্তার অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদন, ফতুল্লার ‘দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট’কে ২ লাখ টাকা জরিমানা বন্দরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, শিশুদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি আবুল কালামের সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলে পাঠ সমাপনী দিবস উদযাপন বন্দরে আমির হামজার তাফসির মাহফিলে বাধা নেই, প্রশাসনের সম্মতি সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর ব্যক্তির মৃত্যু ফতুল্লায় ডিবির অভিযানে কৃষক লীগ নেতা বাসেদ ভূঁইয়া গ্রেপ্তার সাংবাদিক আল আমিনের ওপর হামলার চেষ্টা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফতুল্লায় সাংবাদিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা শফিকুল ইসলাম দেলোয়ার ডিবি হেফাজতে

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারকে হেফাজতে নিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিষয় যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে এ পর্যন্ত তাঁকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কাশীপুর আমবাগান এলাকার নিজ বাসা থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিষয় যাচাই-বাছাইয়ের জন্য শফিকুল ইসলাম দেলোয়ারকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে নিশ্চিত কোনো তথ্য বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।