, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান করা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৮ জন গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেত্রী নুরুন নাহার, উঠেছে তদবিরের অভিযোগ সরকারি জমির এক ইঞ্চিও দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আড়াইহাজারে থানায় খাবার দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, পা ভাঙার দাবি বন্দরে ছিনতাইয়ের ঘটনায় টুটুল হত্যা: মামলার অন্যতম আসামি তাফসীর গ্রেপ্তার চাষাঢ়ায় ১২০ কোটি টাকায় নির্মিত হবে ১১ তলা শহীদ জিয়া হল আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলার আসামি সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বন্দরে বিএনপি নেতা হান্নান বাহিনীর ছুড়িকাঘাতে কুদ্দুস নিহত, লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডে পূর্বশক্রতার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ বিএনপির বহিস্কৃত নেতা সাবেক কাউন্সিলর হান্নান সরকার বাহিনীর ধারালো ছুরিকাঘাতে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) রাত ৯ টার দিকে সাবেক কাউন্সিলর হান্নান সরকারের বাড়ির সামনে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম কুদ্দুস মিয়া(৬০)। তিনি ২২নং ওয়ার্ডের হাফেজীবাগ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি বহিঃকৃত নেতা স্থানীয় ক্যাডার সাবেক কাউন্সিলর হান্নান সরকার, বাবু সিকদার, মেহেদী, শ্যামল, জুয়ারি বাবু, মাদকসেবী বাবু এলাকায় মহড়া দিয়ে ছুড়িকাঘাতে আবদুল কুদ্দুস (৬০) কে কুপিয়ে গুরুতর যখম করে। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে মৃত চিকিৎসক তাকে ঘোষনা করেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বিএনপি নেতা হান্নান সরকার সহ তার বাহিনীরা।

এদিকে হত্যার পর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার সহ স্থানীয় এলাকাবাসী। পরিস্থিত নিয়ন্ত্রণে বিপুল পরিমান সেনাবাহিনী, পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।