, , ,
শিরোনামঃ
৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে পরিবারের দোয়া কামনা  চার খুনের পর একই বাড়িতে গোসল, খেজুর-শসা খেল দুই ঘাতক সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় শ্রমিকদের অসুস্থতা, আতঙ্কে সাধারণ ছুটি বন্দরে বুলবুল হত্যা: ‘সিফাত বাহিনী’র প্রধানসহ ৭ জনের ১০ দিনের রিমান্ড ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের ১৮ দিন পর খুলছে সরকারি তোলারাম কলেজের শের-ই বাংলা ছাত্রাবাস  মন্ত্রী ডা. আব্দুল মঈন খানের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন, ভূমি সেবায় হয়রানি বন্ধ ও ডিজিটালাইজেশনে গুরুত্বারোপ না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে; এদের রুখবে কে? চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইকারীদের হামলার শিকার বাউল শিল্পী নীলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন নীলা দেওয়ান (৪৫) নামে এক বাউল শিল্পী। তাঁকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে নগদ টাকা, মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্রসহ হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোররাতে ফতুল্লার সস্তাপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা কারাগারের বিপরীতে এ ঘটনা ঘটে। আহত নীলা দেওয়ান সস্তাপুর এলাকায় বসবাস করেন। তাঁর বাবার নাম সেকান্দার আলী।

নীলা দেওয়ান জানান, পঞ্চবটির আকবর সরকার ও সোহেল দেওয়ানের যৌথ মালিকানাধীন একটি বাউল গানের ক্লাবে গান শেষে ভোররাতে ইজিবাইকে করে একাই বাড়ি ফিরছিলেন তিনি। সস্তাপুর এলাকায় পৌঁছালে দুই ব্যক্তি ইজিবাইকটির গতিরোধ করেন।

এ সময় তাঁদের একজন লোহার পাইপ দিয়ে তাঁর হাতে আঘাত করে হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ব্যাগটি রক্ষার চেষ্টা করলে অপর ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করেন। একপর্যায়ে সড়কের ওপর অচেতন হয়ে পড়ে যান নীলা। পরে ছিনতাইকারীরা তাঁর ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

নীলা দেওয়ান বলেন, সারারাত গান গেয়ে পাওয়া পুরস্কারের ৩ হাজার টাকা, একটি মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ছিল।

ইজিবাইকচালকের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত নীলাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সুস্থ হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।