, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে অটো-পিকআপ সংঘর্ষে ৬ জন আহত, পঙ্গু হাসপাতালে একজন সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই মুদি দোকানীর জরিমানা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিক্ষোভ চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার কৃষক দলের নেতা ফয়সাল বহিষ্কার বহিষ্কারের পরও থামছে না অভিযোগ, নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নিয়ে আলোচনা ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দুইজন গ্রেপ্তার সোনারগাঁয়ে নদীতে ডুবে নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান

আমরা যদি নাগরিক হিসেবে সচেতন হই, তবেই এসব দুর্যোগ থেকে রক্ষা পেতে পারি: ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, পরিবেশের প্রতি মানুষের ‘বিরূপ আচরণের’ কারণেই আজ আমরা ঋতু পরিবর্তনের অস্বাভাবিকতা এবং নতুন নতুন দুর্যোগের শিকার হচ্ছি। এই কঠিন সময়ে একমাত্র ‘সমন্বিতন,  উদ্যোগ’ই পারে দুর্যোগ প্রতিরোধ করতে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি দুর্যোগের কারণ ও প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক বলেন, “পরিবেশের প্রতি আমাদের বিরূপ আচরণের কারণেই আমরা আজ দুর্যোগের শিকার হচ্ছি। এর ফলে ঋতুর স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে যাচ্ছে এবং নতুন রূপে দুর্যোগ দেখা দিচ্ছে। আমরা যদি নাগরিক হিসেবে সচেতন হই, তবেই এসব দুর্যোগ থেকে রক্ষা পেতে পারি।”

তিনি আরও বলেন, “এখন সময় এসেছে দুর্যোগ প্রতিরোধের উদ্যোগ নেওয়ার। আমাদের গভীরভাবে ভাবতে হবে, আমরা কিভাবে পৃথিবীকে সাজাবো। সচেতনতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটলেই কেবল কার্যকরভাবে দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।”

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মধ্যে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিকাণ্ড বিষয়ে একটি মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।