, , ,
শিরোনামঃ
১৬০ পিস ইয়াবাসহ ফতুল্লায় নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর: জেলা প্রশাসক সর্বোচ্চ নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের আশ্বাস এসপির রূপগঞ্জে এলজিইডির ঠিকাদার সমিতির ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১২ চাষাড়ায় ১২০ কোটি টাকা ব্যয়ে ১১ তলা আধুনিক জিয়া হল কমপ্লেক্সের নকশা ও ৩ডি মডেল উপস্থাপন সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের শিশু ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড  জোসেফের মায়ের মৃত্যুতে মহানগর যুবদল আহ্বায়ক সজলের শোক

১৬০ পিস ইয়াবাসহ ফতুল্লায় নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনিয়া (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সোনিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে কুতুবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মিলন ফকিরের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় দাপা মসজিদ এলাকার কাজী বাড়ির আব্দুল বারেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া সোনিয়াকে আটক করা হয়।পরে তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সোনিয়া রিপন গাজীর মেয়ে এবং নিলুফা বেগমের সন্তান। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত নারীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।