বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ ৭ জনকে গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে পুনরায় চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম  রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আসন্ন ঈদকে সামনে রেখে জনদূর্ভোগ কমাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন, সওজ ও হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনাগুলোর মধ্যে ছিল কাঁচাবাজার, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান ও কনফেকশনারি দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।

স্থানীয় পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটত এবং মহাসড়ক সংকুচিত হয়ে পড়ত।

অবৈধ স্থাপনা উচ্ছেদের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতেও যেন মহাসড়কের পাশে নতুন করে কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেদিকে প্রশাসনের নজরদারি থাকা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কে যানজট ও জনদূর্ভোগ বাড়ছিল। তাই জনস্বার্থে স্থায়ীভাবে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের একটি পর্যবেক্ষণ দল নিয়মিত তদারকি করবে।

অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ, সোনারগাঁ থানা পুলিশসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।