, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭০, মাদকসেবী ৪৬ সোনারগাঁয়ে ডাকাত-দস্যুসহ গ্রেপ্তার ৩৫ সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নারায়ণগঞ্জ আসছেন হাসনাত আব্দুল্লাহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত ফতুল্লায় ঝোপ থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে রোটারি ক্লাবের মানবিক উদ্যোগ, সেলাই মেশিন-হুইলচেয়ার ও বিয়ের সহায়তা প্রদান মাদক ব্যবসায়ীরা সন্তানদের তিলে তিলে শেষ করছে: আশা সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক ফতুল্লার বিসিকে রাসায়নিক দাহে দুজন দগ্ধ, একজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত

সোনারগাঁয়ে ডাকাত-দস্যুসহ গ্রেপ্তার ৩৫

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলা, বৈষম্য বিরোধী , ডাকাতি, দস্যুতা, শিশু বলৎকার ও ওয়ারেন্টভক্ত আসামিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ১ জন, বৈষম্য বিরোধী আইনের মামলায় ১ জন, নিয়মিত মামলায় (শিশু বলৎকার) ১ জন, ২ জন ডাকাত, ২ জন দস্যু, ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ২২ জন মাদকসেবী।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক জানান,পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।