, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৮ জন গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেত্রী নুরুন নাহার, উঠেছে তদবিরের অভিযোগ সরকারি জমির এক ইঞ্চিও দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আড়াইহাজারে থানায় খাবার দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, পা ভাঙার দাবি বন্দরে ছিনতাইয়ের ঘটনায় টুটুল হত্যা: মামলার অন্যতম আসামি তাফসীর গ্রেপ্তার চাষাঢ়ায় ১২০ কোটি টাকায় নির্মিত হবে ১১ তলা শহীদ জিয়া হল আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলার আসামি সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজগুলোতে ডিপিডিসির অভিযান 

সেজদারত অবস্থায় মসজিদে প্রাণ গেল মুসল্লির

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মসজিদে এশার নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় মো. জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার মদনগঞ্জ এমএল ঘোষাল রোড এলাকার নূরনবী জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন খুলনা নিউ মার্কেট এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে। তিনি বন্দরের রূপালী আবাসিক এলাকার ওয়াসা গলিতে আলিনুর মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। পেশাগত জীবনে তিনি বেঙ্গল গ্রুপে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় মুসল্লিরা জানান, এশার নামাজের তৃতীয় সেজদায় যাওয়ার পর জাহাঙ্গীর হোসেন আর উঠতে পারেননি। বিষয়টি বুঝতে পেরে মুসল্লিরা দ্রুত তাঁর পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করেন। পরে মসজিদ পঞ্চায়েত কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিরা অনুসন্ধান চালিয়ে তাঁর ঠিকানা শনাক্ত করেন।

খবর পেয়ে তাঁর স্বজন ও পরিবারের সদস্যরা মসজিদে এসে মরদেহ শনাক্ত করেন। পরে তারা মরদেহ নিয়ে যান। এ সময় তাঁর বেঙ্গল গ্রুপের সহকর্মী এবং রূপালী আবাসিক এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মসজিদে নামাজরত অবস্থায় জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে স্থানীয় মুসল্লি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

স্থানীয় মুসল্লিরা জানান, নামাজের সেজদারত অবস্থায় তাঁর মৃত্যু হওয়ায় ঘটনাটি তাদের মধ্যে গভীরভাবে নাড়া দিয়েছে। তারা মরহুমের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

মহান আল্লাহ মরহুম মো. জাহাঙ্গীর হোসেনের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—এ দোয়া করেছেন তাঁর স্বজন, সহকর্মী, মুসল্লি ও এলাকাবাসী।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।