, , ,
শিরোনামঃ
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন সমাজসেবক মনির হোসেন সরদার সিদ্ধিরগঞ্জে ১০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৮ সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি সহ নানা কর্মকান্ডে বিতর্কিত মোক্তার গ্রেপ্তার নারায়ণগঞ্জে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও বিভিন্ন দপ্তরের সীলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতার প্রশংসা করে বক্তব্য, সমালোচনায় ফতুল্লা থানার ওসি মাহবুব আলম

সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি সহ নানা কর্মকান্ডে বিতর্কিত মোক্তার গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
‎
সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সহ নানা অভিযোগে অভিযুক্ত মোক্তার হোসেন (৩৭)’কে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
‎
‎সিদ্ধিরগঞ্জ থানার এএসআই ওয়ালী উল্লাহ জানান, মিজমিজি এলাকার রকি নামে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি এবং তার বাড়ির দরজা-জানালা ভাঙচুরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎গ্রেপ্তারকৃত মোক্তার মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় এলাকার আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে মিজমিজির বিভিন্ন এলাকায় ভূমিদস্যুতা ও একাধিক ভুমি মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। এছাড়াও সে মিজমিজি এলাকার শীর্ষ মাদক ডিলার ও মাদক কারবারি বলে দাবি স্থানীয়দের।
‎
‎মিজমিজি কালুহাজি এলাকার বোরহান উদ্দিন অভিযোগ করেন, তারা ৩৬ জন মিলে ওই এলাকায় সাড়ে বারো শতাংশ পরিমানের একটি জমি ক্রয় করেন। পরবর্তীতে মোক্তার উক্ত জমি নিজের বলে দাবি করে এবং তাদেরকে নানা ধরনের হুমকি-ধামকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় মোক্তার ওই জমিতে জোরপূর্বক দেওয়াল নির্মাণ করে এবং মালিকদের জমি ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।