, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ১০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৮ সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি সহ নানা কর্মকান্ডে বিতর্কিত মোক্তার গ্রেপ্তার নারায়ণগঞ্জে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও বিভিন্ন দপ্তরের সীলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতার প্রশংসা করে বক্তব্য, সমালোচনায় ফতুল্লা থানার ওসি মাহবুব আলম আড়াইহাজারে সড়ক পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নারী নিহত, শিশু আহত

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৮

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ২ জন, মাদকসেবী ৪ জন, বৈষম্যবিরোধী মামলায় ১ জন ও পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসেবী হিসেবে মো. ফয়সাল (৩০), মো. মিলন (২৫), মো. হোসেন আলী (২৫) ও মো. জাকির (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

মাদক মামলায় জাকির (৪৩) ও মো. আনোয়ার হোসেন (৪৮)কে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় মো. রবিন সরকার (২৭) এবং পরোয়ানাভুক্ত আসামি মো. অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ আরও জানায়, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় এ ধরনের বিশেষ অভিযান ও পুলিশের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।