, , ,
শিরোনামঃ
ফতুল্লায় আওয়ামী লীগের ওয়ার্ড নেতাকে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় বঙ্গবন্ধু পরিষদের নেতাসহ গ্রেপ্তার ৮ শুভ চন্দ্র দাস হত্যা: প্রধান আসামি অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে কাঁচপুর শ্রমিক লীগ সভাপতি তাজুলসহ গ্রেপ্তার ১৩ বন্দরে অপহরণ মামলার আসামি ও তালিকাভুক্ত ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২ জনদুর্ভোগের জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে রাজীবের পক্ষ থেকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের ক্ষমা প্রার্থনা জেল-জুলুম সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা দেশ ছাড়েননি’—নজরুল ইসলাম আজাদ দুঃসময়ে নেতাকর্মীদের পাশে না থাকার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে: আবুল কালাম সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে বসবাসযোগ্য নগরীতে রূপান্তরের দাবি সাখাওয়াতের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন প্রায় ৮০০ সংযোগ

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় বঙ্গবন্ধু পরিষদের নেতাসহ গ্রেপ্তার ৮

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে বঙ্গবন্ধু পরিষদের এক নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন, জুয়া আইনে চারজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন এবং সামারি ট্রায়াল মামলায় একজন রয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন বঙ্গবন্ধু পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আনিসুর রহমান এবং মনির হোসেন মানিক (৫৮)। পুলিশ আনিসুর রহমানকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে।

এ ছাড়া জুয়া আইনের মামলায় সুমিলপাড়া বিহারি ক্যাম্পের মো. রিয়াদ (৫৫), মো. নাছিম (৫২), মো. মুক্তার হোসেন (৪৫) ও মো. জামিল (৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, ডাকাতির প্রস্তুতি মামলায় মো. সবুজ রকি (২৮) এবং সামারি ট্রায়াল মামলায় আব্দুল জব্বার (৪৯)কে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আটজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।