, , ,
শিরোনামঃ
শব্দদূষণের বিরুদ্ধে অভিযান  চালিয়েছে পরিবেশ অধিদপ্তর; জরিমানা সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ একজন গ্রেপ্তার  বন্যাদুর্গত প্রতিবন্ধীদের মাঝে দ্রুত সময়ে ত্রাণ নিয়ে হাজির মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার  আড়াইহাজারে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড  মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন পরকীয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধুকে হত্যা, স্বামী পলাতক বিগত সময়ে এ দেশের মানুষকে বিনা মামলায় কারাবরণ করতে হয়েছে: এমপি কালাম রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় একটি বাসের ধাক্কায় রাফি তালুকদার নিহন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় তার বন্ধু ইব্রাহিম ইসলাম কাব্য (১৯) আহত হয়েছে।

নিহত রাফি তালুকদার নিহন চাঁদপুরের সদর উপজেলার আজিজুর রহমান হিরণের ছেলে। সে এবার সিদ্ধেশ্বরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।

শনিবার (২ নভেম্বর) রাত দশটায় এ বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকী। এরআগে বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে।

টিআই আবু নাঈম সিদ্দিকী জানান, সন্ধ্যার আগে রাফি তালুকদার নিহন ও তার বন্ধু কাব্য একটি মোটরসাইকেল যোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে সোনারগাঁওয়ের মেঘনাঘাটের দিকে যাচ্ছিল।

এ সময় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় পৌঁছলে একটি বাস তাদের বহনকৃত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ফলে তারা রাস্তায় ছিটকে পড়লে গুরুতর আহত হন।

গুরুতর আহত রাফি তালুকদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আহত ইব্রাহিম ইসলাম কাব্য কে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।