নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আদমজী সড়কের মোজাফফর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।
পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইকের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে তাঁর মরদেহ খানপুর হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply