, , ,
শিরোনামঃ
নাঃগঞ্জ মহানগর যুবদলের নেতৃত্বে আলোচনায় মো. হাসান, ‘উড়ে এসে জুড়ে বসা’ নয়—দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অভিজ্ঞতার দাবি সমর্থকদের বিএনপির নাম ভাঙিয়ে টাকা দাবি করলে পরিচয় প্রকাশ করুন, ব্যবস্থা নেওয়া হবে: এমপি আজাদ শিল্পকারখানায় অস্থিরতা এড়াতে মালিক-শ্রমিকের যোগাযোগ বাড়ানোর তাগিদ ডিসির সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে বৃদ্ধ চা দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩ তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শ্রমিক অসন্তোষে আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ এমপি আব্দুল্লাহ আল আমিনের শ্রমিক অসন্তোষে উসকানিদাতাদের ছাড় নয়, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এসপির বন্দরে ১৮ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ আসলাম গ্রেপ্তার, সহযোগীও আটক নারায়ণগঞ্জে ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শিল্পকারখানায় অস্থিরতা এড়াতে মালিক-শ্রমিকের যোগাযোগ বাড়ানোর তাগিদ ডিসির

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

শিল্পকারখানায় যেকোনো সংকট মোকাবিলায় মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির। তিনি বলেছেন, কারখানায় কোনো ঘটনা ঘটলে অনেক সময় মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে যোগাযোগের ঘাটতি তৈরি হয়। আর এই সুযোগে নানা গুজব ছড়িয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করা হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে এমন কিছু বিষয় প্রশাসনের নজরে এসেছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, শিল্পকারখানায় স্থিতিশীল কর্মপরিবেশ বজায় রাখতে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকতে হবে। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য আদান-প্রদান এবং আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি শ্রমিকদের মধ্যে যেন বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি না হয়, সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

গুজবের নেতিবাচক প্রভাব তুলে ধরে তিনি একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, একটি কারখানার শ্রমিককে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল। এমনকি ওই শ্রমিককে ছাড়িয়ে আনতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার কথাও প্রচার করা হয়। অথচ কে বা কারা ওই শ্রমিককে ধরে নিয়ে গেছে, সে বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। এ ধরনের ভিত্তিহীন প্রচারণা শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং কর্মক্ষেত্রে অনীহা বাড়ায়। তাই কারখানার নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশের পোশাকশিল্পকে এগিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কার্যক্রম নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমসহ নানা মহল সমালোচনা করেছে, আবার ভালো কাজের প্রশংসাও করেছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শ্রমিকদের কাছে সরকারের সিদ্ধান্ত ও পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ ধারণা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, ডিসেম্বরের মধ্যে মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত এবং জানুয়ারি থেকে বেতন-ভাতার বিষয়ে শ্রমিকদের আগেভাগেই পরিষ্কারভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে সঠিক তথ্য শ্রমিকদের কাছে পৌঁছালে ভুল বোঝাবুঝি, বিভ্রান্তি ও অপ্রয়োজনীয় আন্দোলনের আশঙ্কা অনেকাংশে কমে আসবে।

সভায় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অঞ্চল নিয়ে গঠিত সংরক্ষিত নারী আসন-২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।