, , ,
শিরোনামঃ
অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার

লটারির মাধ্যমে নারায়ণগঞ্জের ৭ থানায় নতুন ওসি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই নারায়ণগঞ্জ জেলার সাত থানার অফিসার ইনচার্জদের (ওসি) পদায়নের জন্য প্রস্তাব করা হয়েছে। লটারির মাধ্যমে নতুন ওসিদের পদায়ন চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।

লটারিতে নারায়ণগঞ্জ জেলার বর্তমান ওসিদের অন্য জেলায় বদলি করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদকে গাজীপুরের শ্রীপুর মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলমকে কাপাসিয়ায়, রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম কে জয়দেবপুর, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনকে কালিয়াকৈর, বন্দর থানার ওসি লিয়াকত আলীকে কিশোরগঞ্জের মিঠামইন থানায় ওসি পদায়নে প্রস্তাব করা হয়েছে।

নতুন করে বন্দর থানায় গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, রূপগঞ্জ থানায় মো. সাবজেল হোসেন, সোনারগাঁও থানায় মো. মহিববুল্লাহ, ফতুল্লা মডেল থানায়  মো. আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরমান আলী, সিদ্ধিরগঞ্জ থানায় মহম্মদ আব্দুল বারিক পিপিএম, আড়াইহাজার থানায় মো. আলাউদ্দিনকে ওসি পদে প্রস্তাব করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।