, , ,
শিরোনামঃ
বন্দরে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, চোক্কা খোকনের বিরুদ্ধে ১১ মামলা মনগড়া সংবাদে বিভ্রান্ত না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র নিলেন নিরব রায়হান ফতুল্লায় ১১ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে পাঠানো হলো ফতুল্লায় ক্লিনিকে প্রসূতি ও নবজাতকের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক সেলিম হোসেন দিপু, বারদীর নেতৃত্বে দলীয় মূল্যায়নের প্রত্যাশা নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চোলাই মদ উদ্ধার নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ২০৫০ ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জ মহানগরে বহুমুখী কর্মসূচি, ২৭ অক্টোবর বর্ণাঢ্য র‌্যালি নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গোৎসব, বিসর্জন হয়নি ২৫ মণ্ডপের প্রতিমা

রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র নিলেন নিরব রায়হান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপির নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। পূর্বে নিরব রায়হান নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কও ছিলেন।

আজ শনিবার (২৪ অক্টোবর) তিনি ইউনিটের সচিবের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

জানা গেছে, ২৫ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এবারের নির্বাচনে একজন সহ-সভাপতি (ভাইস চেয়ারম্যান), একজন সাধারণ সম্পাদক ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।

মনোনয়ন সংগ্রহ করে নিরব রায়হান বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবসেবামূলক সংগঠন। আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।

তিনি আরও জানান, বিগত সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটিকে কুক্ষিগত করে রাখা হয়েছিলো। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত এড হক কমিটিতে আমার থাকার সুযোগ হয়েছিলো। সে সুবাদে রেড ক্রিসেন্টের সাথে থেকে কাজ করেছি৷ আগামীতেও নারায়ণগঞ্জের স্বার্থে রেড ক্রিসেন্টের সাথে থেকে সেবামূলক কাজে অংশ নিতেই নির্বাচনে অংশগ্রহণ করতেছি৷ সবার দোয়া ও সমর্থন আমি প্রত্যাশা করি৷ ইনশাআল্লাহ ভালো কিছুর অপেক্ষায় আছি৷

নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবো।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের এই নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।