, , ,
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষ নিরসনে মাঠে জেলা প্রশাসন, বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বাবুরাইলে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ বিয়ার পানের অভিযোগে কারাদণ্ডের পর রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতা আলী আহম্মেদ বহিষ্কার ফতুল্লায় শ্রমিক আন্দোলনে উসকানি-নাশকতার অভিযোগে মামলা, আসামি ১ হাজার ৫২১ শিবু মার্কেটে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারম গ্রেপ্তার

রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকায় আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ৫নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ কর্মসূচিতে ছাত্র-ছাত্রী, নারী-পুরুষসহ এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনপূর্বক নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আমির হামজা।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাহিদ বিন আজিজ শরীফ, রূপগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল্লাহ, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ সান অপু, যুবদল নেতা মামুন হাসান অভি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকা কৃষি নির্ভরশীল। কৃষকরা ঝুঁকি নিয়ে ঢাকা বাইপাস সড়ক পারাপার হয়ে কৃষি জমিতে আসা যাওয়া করেন। এছাড়া গোলাকান্দাইল এলাকার মরদেহ ঝুঁকি নিয়ে সামাজিক কবরস্থানে যেতে হয়। কৃষকদের দিক এবং কবরস্থানে আসা যাওয়া বিবেচনা করে ঢাকা বাইপাস সড়কের নীলভিটা এলাকায় অবিলম্বে আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাসে দুপুর ১টার দিকে তারা অবরোধ তুলে নেয়। এসময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।