, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ৪০০পিস চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা সোনারগাঁয়ে হাজারো অবৈধ স্থাপনা উচ্ছেদ বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে সংগ্রামী শুভেচ্ছা মমতাজ উদ্দিন মন্তু’র রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে ১০ যুবককে অপহরণ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভিকটিম নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮৭ জন খালেদা জিয়ার কারামুক্তি দিবসে মিয়া চাঁনের শুভেচ্ছা, রাজনৈতিক মামলা-নির্যাতনের স্মৃতি তুলে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের প্রত্যাশা নারায়ণগঞ্জের নদীবন্দরগুলোতে সার ব্যবস্থাপনা জোরদারে বিশেষ সভা সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার শুভ দাস হত্যা: রিমান্ডে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা দিল নারায়ণগঞ্জ জেলা পরিষদ

রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে ১০ যুবককে অপহরণ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভিকটিম

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে একটি বাসায় ডেকে নিয়ে আটকে রাখার অভিযোগে অপহরণ চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় ওই বাসা থেকে জিম্মিদশায় থাকা ১০ যুবককেও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রূপগঞ্জ থানার রূপসী কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজুল ইসলাম (২৯) ও অমিত হাসান (২৩)। র‍্যাবের দাবি, গ্রেপ্তার সিরাজুল ইসলাম সংঘবদ্ধ চক্রটির মূলহোতা।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যেকোনো শপিংমলে সেলসম্যান’ পদে চাকরির আকর্ষণীয় বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনটি দেখে ১০ যুবক চাকরির আশায় রূপগঞ্জের উত্তর রূপসী (কলাবাগান) এলাকার একটি বাসায় যান। সেখানে তাদের চাকরি হয়ে গেছে বলে জানিয়ে প্রত্যেকের কাছ থেকে ‘প্রসেসিং ফি’ বাবদ ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর তাদের চাকরিতে যোগদান না করিয়ে ওই বাসায় তিন থেকে চার দিন আটকে রাখা হয়। এ সময় তাদের পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি। পাশাপাশি বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমদের উদ্ধারে র‍্যাব-১১-এর সিপিএসসি ও রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং জিম্মিদশায় থাকা ১০ যুবককে উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কাছ থেকে চক্রটির কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চাকরির প্রলোভন দেখিয়ে তারা দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।