, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে ঘরের ভেতর মিলল ইয়াবা ও উইনসেরেক্স, নারীসহ গ্রেপ্তার ৩ ফতুল্লায় পার্কিং করা মিনিট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা বক্তাবলীতে সামাদ-হালিম গ্রুপের সংঘর্ষ, গুলি-টেঁটাবিদ্ধ নারীসহ আহত ২০ ভূইগড়ে সড়ক দুর্ঘটনায় বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত, আহত মুয়াজ্জিনসহ কয়েকজন রূপগঞ্জে বায়ুদূষণ: দুই ইস্পাত কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ও আধুনিক হিসেবে গড়ে তোলা হবে: সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১,৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, প্রাইভেটকার জব্দ সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানা বালিগাঁওয়ে শিক্ষার্থীদের নতুন পথচলায় অনুপ্রেরণা দিলেন আবুল কাউছার আশা

রূপগঞ্জে ঘরের ভেতর মিলল ইয়াবা ও উইনসেরেক্স, নারীসহ গ্রেপ্তার ৩

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল উইনসেরেক্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আবু সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় কামালনগর এলাকায় মনির হোসেনের একতলা ভবনসংলগ্ন পশ্চিম পাশের একটি কক্ষ থেকে ১০ বোতল উইনসেরেক্স ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লার সদর উপজেলার মজলিশপুর গ্রামের মনির হোসেন (৪০), যশোরের চৌগাছা উপজেলার সিংহজুলি গ্রামের রাব্বী হোসেন (২৬) এবং মনির হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩৬)। তাঁরা সবাই রূপগঞ্জের কামালনগর এলাকায় বসবাস করতেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।