, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ফেনসিডিলসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদরে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ

মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে: রবিন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার, চ্যানেল আই এর নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন বলেন, বর্তমানে স্কুল কলেজের শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত। নব্বই দশকে ছাত্র অবস্থায় আমরা শিরদাঁড়া সোজা করে কম্পিউটার শিখতাম। আর এখনকার ছেলেমেয়েরা মাথা নিচু করে মোবাইল চালায়।

এ আসক্তি থেকে আমাদের সন্তানদের বের করে আনতে হবে। মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে। দাবা আমাদের ধৈর্য্য ও চিন্তাশক্তি বাড়ায়। জীবনে চলার পথে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। তাই ওদের দাবা খেলায় উৎসাহ দিন।

শুক্রবার (২৪ জুলাই) নাহার চেস একাডেমির দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট আইনজীবী ও দাবানুরাগী এডভোকেট আবু রায়হানের সভাপতিত্বে ও জাতীয় দাবা বিচারক ও দাবা প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর চেয়ারম্যান এডভোকেট শাহানাজ জামান, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও লেখক সাব্বির আহমেদ সেন্টু এবং ডাক্তার ফারহানা রায়হান খেয়া।

এ সময় বিল্লাল হোসেন রবিন আরও বলেন, আজকের অনুষ্ঠানে না এলে আমি বুঝতে পারতাম না নারায়ণগঞ্জে নাহার চেস একাডেমি শিশু-কিশোরদের দাবা প্রতিভা বিকাশে এতো দীর্ঘ সময় ধরে কতো কাজ করছে। বাংলাদেশের দাবাঙ্গণে নতুন নতুন কৃতি দাবাড়ু সৃষ্টিতে নাজমুল হাসান রুমি এবং নাহার চেস একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমাদের জেলার মুখ উজ্জ্বল করছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আলোচনা পর্ব শেষে নাহার চেস একাডেমি আয়োজিত বিগত চারটি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এগুলো হল- স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতা, বৈশাখী দাবা প্রতিযোগিতা এবং এনসিএ দ্বিতীয় মেডেল দাবা প্রতিযোগিতার সিনিয়র ও জুনিয়র গ্রুপ।

নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের ক্ষুদে বিজয়ী দাবাড়ুরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। এদের মধ্যে রয়েছে- বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের নুসরাত হাসান নাবা, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ফারহান হাসিন, সমাদ্রীত সাম্য, হেরিটেজ স্কুলের ইয়ামিন ফিয়াজ সমৃদ্ধ, রুদ্রনীল সাহা, নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের শৌণক সাহা ও শরণ্যা সাহা।

দাবায় সেরা ক্ষুদে দাবাড়ুর সম্মাননা পেয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির রূপান্তর সৌর। নাহার চেস একাডেমির বিশেষ সম্মাননা প্রদান হয় একাডেমির প্রথম দাবা শিক্ষার্থী ডাক্তার ফারহানা রায়হান খেয়াকে। অনুষ্ঠানটি আজ সকালে শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমির ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।