নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ ও দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মো. মাসুম প্রধান।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় মো. মাসুম প্রধান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক সন্ধিক্ষণে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) বিএনপি প্রতিষ্ঠা করেন। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করেন।
একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শুভেচ্ছা জানান।
মাসুম প্রধান বলেন, “বিএনপি এ দেশের গণমানুষের আবেগ ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর থেকেই দলটি মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা পালন করে আসছে। সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা সবসময় রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
বিএনপির রাজনীতিকে মানুষের সেবার রাজনীতি উল্লেখ করে মাসুম প্রধান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করতে হবে।
তিনি নারায়ণগঞ্জসহ সারা দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরিশেষে মো. মাসুম প্রধান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply