, , ,
শিরোনামঃ
বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে রিপন সরকারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক—মো: মাসুম প্রধান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে আবুল বাসার বাদশার শুভেচ্ছা সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গ্যাস-বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জের শিল্পকারখানা: দ্রুত সমাধান ও সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে তিতাসকে নীট ডায়িং মালিকদের স্মারকলিপি  ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর আয়োজনে” গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ(বুকজ্বালা পোড়া)নিয়ে সেমিনার রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ ও উইনসিরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁওয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ফতুল্লায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি দুই এসিল্যান্ডসহ ভূমি অফিসের ২০ জনকে শোকজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে আবুল বাসার বাদশার শুভেচ্ছা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাসার বাদশা

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় আবুল বাসার বাদশা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার, ভোটাধিকার ও স্বাধীনতার চেতনার সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ দিন।

তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দীর্ঘ সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

আবুল বাসার বাদশা আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং মানুষের কল্যাণে রাজনীতিকে আরও কার্যকর করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের মানুষের পাশে থেকে সুখে-দুঃখে তাদের কথা তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি নারায়ণগঞ্জবাসীর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার হোক—জনগণের পাশে থাকা, মানুষের অধিকার রক্ষা করা এবং একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করা।”

সবশেষে তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।