, , ,
শিরোনামঃ
অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার

বন্দরে পুলিশ চেকপোষ্টে ১ হাজার ইয়াবাসহ এক নারী আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে বাস থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আষাড়িয়ারচর এলাকার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী “এশিয়া এয়ারকন” নামের একটি বাসকে থামানো হয়। এ সময় বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে মোসা. হাওয়া বেগম (৩৮) নামের ওই নারীকে নারী পুলিশের সহায়তায় আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে হাওয়া বেগম জানান, তার বাবার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ থানার পূর্ব হাটিলা গ্রামে এবং স্বামীর বাড়ি একই থানার হাড়িয়া ইন গ্রামে। তিনি বর্তমানে হাজীগঞ্জের মকিনাবাদে থাকেন।

পরে হাওয়া বেগমের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।