, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সেরা ১০ পূজামণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপহার নারায়ণগঞ্জে এবার দুর্গোৎসব ছিল সর্বকালের অন্যতম সেরা: সজল বন্দরে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, চোক্কা খোকনের বিরুদ্ধে ১১ মামলা মনগড়া সংবাদে বিভ্রান্ত না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র নিলেন নিরব রায়হান ফতুল্লায় ১১ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে পাঠানো হলো ফতুল্লায় ক্লিনিকে প্রসূতি ও নবজাতকের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক সেলিম হোসেন দিপু, বারদীর নেতৃত্বে দলীয় মূল্যায়নের প্রত্যাশা নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চোলাই মদ উদ্ধার নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ২০৫০ ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

বন্দরে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, চোক্কা খোকনের বিরুদ্ধে ১১ মামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চোক্কা ওরফে খোকন (৩৬), মো. পারভেজ (২৮) ও মো. মঞ্জুর (৫০)। পুলিশের দাবি, তাঁদের মধ্যে খোকনের বিরুদ্ধে ডাকাতিসহ ১১টি মামলা চলমান রয়েছে এবং তাঁর বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে বন্দরের সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) দীপংকর ঘোষের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযানে থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার রামদা, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি লোহার চাপাতি, কালো কস্টেপ দিয়ে মোড়ানো একটি ছুরি, হলুদ রঙের প্লাস্টিকের বাটযুক্ত দুটি ছুরি এবং লাল রঙের প্লাস্টিকের কভারযুক্ত একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বন্দর থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার চোক্কা ওরফে খোকনের বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১১টি মামলা চলমান এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে, মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলাসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।