সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা আমরা চাই শ্রমিক ও মালিকপক্ষ নিজেরাই সমস্যার সমাধান করুক: এড.সাখাওয়াত বন্দরে একশো পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার  প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন করে নারায়ণগঞ্জে গার্মেন্টস শিল্পকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে: মাহদী আমিন পরকীয়ার জেরে ইয়াছিন হত্যা ; ৯ মাস পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জন ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও কার্তুজসহ ১ জন গ্রেপ্তার  ফতুল্লার উত্তর ভূঁইগড়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ  চাষাঢ়া থেকে র‌্যাবের পরিচয়ে প্রতারণা, দুইজন আটক  চনপাড়ায় পুলিশের থেকে আসামি ছিনতাই; যুবদল নেতা শামীম মিয়াসহ ছয়জনকে কক্সবাজারে গ্রেপ্তার 

বন্দরে একশো পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

বন্দরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলাম (২৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ মে) দুপুরে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়।
এর আগে গত শনিবার রাত সাড়ে নয়টায় মদনগঞ্জ-মদনপুর সড়কের বন্দর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম মাদারীপুর জেলার শিবচার থানার ভদ্রাসন তাঁতীপাড়া এলাকার আশরাফ আলী মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে বন্দর রুপালী আবাসিক এলাকায় বসবাস করে আসছিল।

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ির উপপরিদর্শক আরিফ তালুকদার বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

থানা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বন্দরে রুপালী, সালেহনগর ও বন্দর আমিন আবাসিক এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।