নিউজ ২৪ নারায়ণগঞ্জ
ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজগুলোতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিপিডিসি পূর্ব জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।
জানা গেছে, ডিপিডিসি পূর্ব জোনের অধীনে তল্লা এলাকায় ১টি, হাজীগঞ্জ এলাকায় ২ টি এবং গোদনাইল এলাকায় ২ টি অটোরিকশা গ্যারেজে এ তল্লাশি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কোনো জরিমানা করা না হলেও অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকলে তা তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করার কঠোর বার্তা ও সতর্কবার্তা দেওয়া হয়।
পাশাপাশি গ্যারেজ মালিকদের বকেয়া বিদ্যুৎ বিল দ্রুততম সময়ের মধ্যে পরিশোধ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এসময় ডিপিডিসি পূর্ব জোনের প্রকৌশলী রাহেন আলী মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply