, , ,
শিরোনামঃ
ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ, বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিন্ডিকেট’ বলে কোনো শব্দ যেন না থাকে, সরকার সে লক্ষ্যেই কাজ করছে: খাদ্যমন্ত্রী সোনারগাঁয়ে এসআরবি-১১’র অভিযান: পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার সিদ্ধিরগঞ্জে ভবনের সাব-স্টেশন রুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত; নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অচল রাস্তা ও জলাবদ্ধতায় দুর্ভোগে ফতুল্লার ৯ নং ওয়ার্ডবাসী, সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জে ১৫৪ জন গ্রেপ্তার হকারদের সহযোগিতায় যানজটমুক্ত ও সবুজ নগর গড়তে চান নাসিক প্রশাসক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নিয়ে নীতিগত ঐকমত্য, স্থগিত ব্লকেড কর্মসূচি চাষাঢ়া যানজটমুক্ত রাখার ঘোষণা শুধু মুখে নয়, বাস্তবেও দেখা যাবে: এসপি হাবিবুর

ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ, বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৮ বছর বয়সী এক ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে জুবায়ের আহমেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে জুবায়েরকে আসামি করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার জুবায়ের আহমেদ ফতুল্লা মডেল থানার দক্ষিণ সস্তাপুর এলাকার লোকমান শিকদারের ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগী তরুণী তার স্বামীর সঙ্গে অভিযুক্তের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার স্বামী একটি পোশাক কারখানায় কর্মরত।

মামলার এজাহার ও পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর স্বামী কর্মস্থলে ছিলেন। ওই সময় বাড়িতে জুবায়ের ছাড়া তার পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না। এই সুযোগে জুবায়ের তরুণীর মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর সোমবার দিবাগত রাত ১টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর সহায়তায় অভিযান চালিয়ে জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে একই রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে জুবায়ের আহমেদকে আসামি করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।