, , ,
শিরোনামঃ
পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জে ১৫৪ জন গ্রেপ্তার হকারদের সহযোগিতায় যানজটমুক্ত ও সবুজ নগর গড়তে চান নাসিক প্রশাসক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নিয়ে নীতিগত ঐকমত্য, স্থগিত ব্লকেড কর্মসূচি চাষাঢ়া যানজটমুক্ত রাখার ঘোষণা শুধু মুখে নয়, বাস্তবেও দেখা যাবে: এসপি হাবিবুর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: এমপি মান্নান জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ দুই সাক্ষীর শামীম ওসমানসহ আসামিদের বিচার দাবি আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ

নাসিক ৮ নম্বর ওয়ার্ডে সরকারি ডিপ টিউবওয়েল থাকলেও পানি মিলছে না ;ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকায় গত কয়েকদিন ধরে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। সুপেয় পানির দাবিতে ভুক্তভোগী এলাকাবাসী আন্দোলনের পাশাপাশি সড়ক অবরোধ কর্মসূচিও পালন করেছেন। তবে এলাকাবাসীর অভিযোগ, সরকারি উদ্যোগে স্থাপন করা গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) থাকা সত্ত্বেও তারা প্রয়োজনীয় পানি পাচ্ছেন না।

স্থানীয়দের অভিযোগ, তাঁতখানা বৌবাজার এলাকায় সাধারণ মানুষের ব্যবহারের জন্য দুটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হলেও সেগুলোর পানি সাধারণ মানুষ নিয়মিত ব্যবহার করতে পারছেন না। সরেজমিনে গিয়ে একটি ডিপ টিউবওয়েল ব্যক্তিগত বাড়িতে এবং অন্যটি কয়েকটি পরিবারের ব্যবহারে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাঁতখানা বৌবাজার এলাকায় আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিনের বাড়িতে সাধারণ মানুষের ব্যবহারের জন্য দুটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়। এর মধ্যে একটি টিউবওয়েল গত প্রায় আড়াই বছর ধরে শাহাবুদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অপর টিউবওয়েলটি আনোয়ার হোসেনের জায়গায় স্থাপন করা হলেও গত প্রায় আট মাস ধরে এটি তিনটি পরিবারের ব্যবহারে রয়েছে বলে স্থানীয়দের দাবি।

অভিযোগ রয়েছে, ওই তিন পরিবারের মধ্যে রয়েছেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম এবং আব্দুল কাসেম।

তবে অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর হোসেন স্বাধীন বলেন, “টিউবওয়েলটি সবার ব্যবহারের জন্য বসানো হয়েছিল। এ নিয়ে আমরা বসে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম—প্রথমে কাসেম সাহেবের বাসার ট্যাংকে পানি উঠবে, পরে বাইরে তিনটি কলের মাধ্যমে সবাই প্রয়োজন অনুযায়ী পানি নেবেন। প্রথমে সবাই রাজি থাকলেও পরে প্রতিটি বাড়িতে পাইপের মাধ্যমে পানির সংযোগ দেওয়ার দাবি ওঠে। ছোট মোটরের মাধ্যমে সেটি করা সম্ভব নয়। তবে সরকারি টিউবওয়েল থেকে এখনো সবাই পানি নিতে চাইলে আমার কোনো আপত্তি নেই।”

অন্যদিকে, সরকারি ডিপ টিউবওয়েল ব্যক্তিগত ভাড়াটিয়া বাড়িতে ব্যবহারের বিষয়ে শাহাবুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এলাকাবাসীকে পানি দেওয়া হয় না কেন—এটা নিয়ে আমি ব্যবস্থা করব।”

অনুসন্ধানে আরও জানা গেছে, এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাবেক কাউন্সিলর রুহুল আমীন মোল্লার মাধ্যমে মোট আটটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ডিপ টিউবওয়েলগুলো স্থাপন করা হয়েছে—মদিনা বাগে শাওনের বাড়ি, মধুগড় এলাকায় খায়রুজ্জামান স্যারের বাড়ির পাশে মসজিদে, সৈয়দপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ফরকান সাহেবের মাদ্রাসায়, ধনকুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদে, ভুঁইয়াপাড়ায় হাজী আব্দুর রহমানের বাড়িতে, আইলপাড়া জামে মসজিদে, এনায়েতনগর শাহী জামে মসজিদে এবং নতুন আইলপাড়ায় আকরাম মিয়ার বাড়িতে।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি অর্থায়নে সাধারণ মানুষের পানির সংকট নিরসনে স্থাপন করা এসব ডিপ টিউবওয়েল সঠিকভাবে পরিচালনা ও ব্যবহার নিশ্চিত না হওয়ায় একদিকে পানির সংকট বাড়ছে, অন্যদিকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দারা দ্রুত এসব ডিপ টিউবওয়েলের প্রকৃত ব্যবহার যাচাই করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা এবং পানির সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।