, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে অটো-পিকআপ সংঘর্ষে ৬ জন আহত, পঙ্গু হাসপাতালে একজন সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই মুদি দোকানীর জরিমানা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিক্ষোভ চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার কৃষক দলের নেতা ফয়সাল বহিষ্কার বহিষ্কারের পরও থামছে না অভিযোগ, নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নিয়ে আলোচনা ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দুইজন গ্রেপ্তার সোনারগাঁয়ে নদীতে ডুবে নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান

ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দুইজন গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি হুমায়ুন কবির (৪৫) ও ইসহাক (৫০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার ভূঁইগড় এলাকা থেকে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। একই দিন পাগলা রেলস্টেশন এলাকা থেকে ইসহাককে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হুমায়ুন কবির বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা চারটি মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশের দাবি, হুমায়ুন কবির আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় পর্যায়ে দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।

অন্যদিকে, ইসহাক বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।