শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ কক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপি নেতা শরিফুল হাসান রোকনের শুভেচছা ও অভিনন্দন  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্যােগে আলোচন সভা,দোয়া ও তোবারক বিতরণ  সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার  বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় রাজিব’কে ফুলেল শুভেচছা জানালেন বিএনপি নেতা নাজমুল হক ও মিয়া চাঁন  ফতুল্লায় ভাড়া বাসা থেকে গার্মেন্টসকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রাক্তন স্ত্রীর সঙ্গে পুনরায় বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে প্রাক্তন স্ত্রীর সঙ্গে পুনরায় বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত সাইফুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর কলাবাগ এলাকার মৃত আব্দুল জব্বার মাস্টারের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে তার স্ত্রী মোছা. রাবেয়ার (৩৪) দাম্পত্য জীবনে কলহ চলছিল। একপর্যায়ে রাবেয়ার সঙ্গে স্থানীয় শাহী মসজিদ এলাকার রোহান (২৬) নামে এক যুবকের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনার জেরে প্রায় ছয় মাস আগে সাইফুল ইসলাম তাকে তালাক দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন সকালে জাউতলা এলাকা দিয়ে যাওয়ার সময় রোহান সাইফুল ইসলামের পথরোধ করে। একপর্যায়ে টাকা দিলে প্রাক্তন স্ত্রী রাবেয়ার সঙ্গে পুনরায় বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে সাইফুল ইসলাম স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি আর রাবেয়ার সঙ্গে সংসার করতে ইচ্ছুক নন।

এতে ক্ষুব্ধ হয়ে রোহান তার সহযোগী আব্দুল্লাহ (২৬), কামাল (৩৪) এবং আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে ঘটনাস্থলে ডেকে আনে। পরে তারা লোহার এসএস পাইপ দিয়ে সাইফুল ইসলামের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে রোহান হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে সাইফুল ইসলামের মাথায় কোপ দেয়। এতে তার মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের মাথায় গভীর ক্ষত থাকায় তিনটি সেলাই দিতে হয়েছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।