, , ,
শিরোনামঃ
বালিগাঁওয়ে শিক্ষার্থীদের নতুন পথচলায় অনুপ্রেরণা দিলেন আবুল কাউছার আশা ফতুল্লার ধর্ষণ-অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর দখলদারিত্ব কায়েম করতে পারবে না: মান্নান সিদ্ধিরগঞ্জে ভাঙা বাড়ির জায়গায় চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে সিটি করপোরেশন সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আজাদের নিন্দা, ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লাখ টাকা সহায়তা পুলিশ কনস্টেবল হত্যা: মাদক কারবারি ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, গুলিবিদ্ধ ডেভিড রূপগঞ্জে ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্ফসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ সিদ্ধিরগঞ্জে বুলডোজার দিয়ে বসতঘর ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে এনসিপি নেতারা চৌধুরীবাড়িতে ব্যবসায়ীদের ঐক্য ও এলাকার সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল

পুলিশ কনস্টেবল হত্যা: মাদক কারবারি ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, গুলিবিদ্ধ ডেভিড

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় আলোচিত মাদক কারবারি আব্দুল্লাহ ও প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন মামলার প্রধান আসামি ডেভিড।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল্লাহ এই হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী এবং ডেভিড সরাসরি হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা থানার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় একদল মাদক কারবারি তাদের আটক করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। প্রাণ বাঁচাতে এএসআই সাত্তার পালিয়ে যেতে সক্ষম হলেও কনস্টেবল আনোয়ার মোল্লাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা। এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল তদন্ত ও আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে। পাশাপাশি এসআরবি-১১-এর সদস্যরাও পৃথকভাবে অভিযান পরিচালনা করেন।

তদন্তের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে ডিবির এসআই মফিজুল ইসলাম, পিপিএম, এসআই মিজানুর রহমান এবং ফতুল্লা থানার এসআই রফিক, বিপিএমসহ পুলিশের একটি দল মুন্সিগঞ্জ সদর এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে মামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকায় অভিযান চালিয়ে সামাদ ও হাসান নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত সামাদ ও হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে তাসলিম পট্টির নুর হোসেনের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালায় পুলিশ। সেখানে হত্যাকাণ্ডের প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তিনি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন বলে দাবি পুলিশের।

এ সময় আত্মরক্ষার্থে এবং আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ফতুল্লা থানার কনস্টেবল পারভেজ তার শর্টগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে ডেভিডের ডান পায়ে গুলি লাগে। ককটেলের আঘাতে পুলিশের চার সদস্য সামান্য আহত হন। পরে গুলিবিদ্ধ ডেভিডকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে পাঠানো হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম, তিনটি ধারালো দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অন্যদিকে এসআরবি-১১ নারায়ণগঞ্জের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করেন। সব মিলিয়ে এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুল্লাহ (৩২), মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮), আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)। তাদের মধ্যে আব্দুল্লাহ ও ডেভিডের পিতার নাম দেলোয়ার হোসেন। তাদের বাড়ি ফতুল্লার বক্তাবলী মধ্যনগর এলাকায় এবং বর্তমানে দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটিতে বসবাস করেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ছয় আসামির মধ্যে পাঁচজনকে আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উদ্ধার করা আলামত: তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, একটি মোটরসাইকেল এবং আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন।

পুলিশের দাবি, কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।