, , ,
শিরোনামঃ
পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো: মিয়া চাঁনের উদ্যোগের আহ্বান নারায়ণগঞ্জে সেরা ১০ পূজামণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপহার নারায়ণগঞ্জে এবার দুর্গোৎসব ছিল সর্বকালের অন্যতম সেরা: সজল বন্দরে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, চোক্কা খোকনের বিরুদ্ধে ১১ মামলা মনগড়া সংবাদে বিভ্রান্ত না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র নিলেন নিরব রায়হান ফতুল্লায় ১১ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে পাঠানো হলো ফতুল্লায় ক্লিনিকে প্রসূতি ও নবজাতকের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক সেলিম হোসেন দিপু, বারদীর নেতৃত্বে দলীয় মূল্যায়নের প্রত্যাশা নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চোলাই মদ উদ্ধার

পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো: মিয়া চাঁনের উদ্যোগের আহ্বান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন।

তিনি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ, ছাদ, আঙিনা ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার রাখা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা জরুরি। পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষায় সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করার ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মোঃ মিয়া চাঁনের আহ্বান, ডেঙ্গু প্রতিরোধ শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মশাবাহিত রোগের ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব।

মোঃ মিয়া চাঁন পরিচ্ছন্ন পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাঁর প্রত্যাশা, নাগরিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে উঠবে।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।