, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে অভিভাবক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ১০৩ চাষাঢ়ায় মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, বরখাস্ত পুলিশ সদস্য আটক ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ১৮ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনা, ২৫ হাজার টাকা জরিমানা বন্দরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ইয়াবা ও জাল নোট উদ্ধার সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের জরিমানা

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে অভিভাবক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।

মতবিনিময় সভায় অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষা-সহায়ক পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত, পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে অভিভাবকদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং প্রাথমিক বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। ফলাফলমুখী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা এবং বাস্তবজীবনে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনের ওপর সমান গুরুত্ব দিতে হবে।”

তিনি বলেন, একটি শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে বিদ্যালয় ও শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও ইতিবাচক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।